ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

আজ শনিবার , ০৫ ফাল্গুন ১৪২৯, ১৮  ফেব্রুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ


১৮ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৯তম দিন। বছর শেষ হতে আরো ৩১৬ (অধিবর্ষে ৩১৭) দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা। - রেদোয়ান মাসুদ

ঘটনাবলী

    ১১২৩ - সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন।
    ১৫৩৬ - ফ্রান্স ও তুরস্ক বাণিজ্য চুক্তি করে।
    ১৭৮৭ - অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন।
    ১৮৩৯ - ডেট্রয়েট বোট ক্লাব গঠিত হয়।
    ১৮৬১ - প্রথম ইতালিয় পার্লামেন্ট অধিবেশন শুরু হয়।
    ১৮৮৫ - মার্ক টোয়েনের বিখ্যাত বই এডভেঞ্চার অব হাকলবেরি ফিন প্রকাশিত হয়।
    ১৯০০ - বোয়ের যুদ্ধে পারডারবাগে ৪ শ’ লোকসহ পিয়েত ক্রোনিয়ের বৃটিশদের কাছে আত্মসমর্পণ করেন।
    ১৯১৫ - ডুবোজাহাজের মাধ্যমে জার্মানির ব্রিটেন অবরোধ শুরু হয়।
    ১৯২১ - ব্রিটিশ সৈন্যরা ডাকলিন দখল করে।
    ১৯২৬ - বিখ্যাত রীফ নেতা আবদুল করিম খাত্তাবি ফ্রান্স এবং স্পেনীয় যৌথ বাহিনীর হাতে পরাজিত হন।
    ১৯৩০ - প্লুটো আবিষ্কৃত হয়।
    ১৯৩৪ - আলজেরিয়ার বিখ্যাত যোদ্ধা আমির আবদুল কাদেরর হাতে আগ্রাসী ফরাসি সেনারা শোচনীয়ভাবে পর্যুদস্ত হয়।
    ১৯৪২ - জাপানি সৈন্যরা বালিতে অবতরণ করে।
    ১৯৫১ - নেপাল সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা।
    ১৯৬৫ - গাম্বিয়ার স্বাধীনতা লাভ করে।
    ১৯৬৯ - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।
    ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আফগানিস্তান।
    ১৯৭৬ - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।
    ১৯৭৯ - বাংলাদেশের জাতীয় পরিষদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
    ১৯৮৮ - রাশিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো থেকে বরিস ইয়েলৎসিনকে বরখাস্ত করে।
    ১৯৮৯ - আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করে।
    ১৯৯১ - কেনিয়ায় গ্রিস দূতাবাসে লুকিয়ে থাকার ৩ দিন পর তুরস্কের কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানকে গ্রেফতার করা হয়।
    ১৯৯৩ - হাইতিতে ফেরি ডুবে দু’হাজার লোকের মৃত্যু ঘটে।
    ১৯৯৭ - বাংলাদেশে প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রীবহন শুরু হয়।

জন্ম

    ১৩৭৪ - সেইন্ট জাডুইগার, পোল্যান্ডের রানি।
    ১৪৮৬ - শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বৈষ্ণব সন্ন্যসী ও ধর্মগুরু, ভারতে গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক।(মৃ.১৫৩৩)
    ১৭৪৫ - আলেসান্দ্রো ভোল্টা, ইতালীয় পদার্থবিজ্ঞানী।
    ১৮৩০ - হ্যালহেড, বাংলা ভাষা ও সাহিত্যের স্মরণীয় ব্যক্তিত্ব।
    ১৮৩৬ - প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। (মৃ.১৮৮৬)
    ১৮৩৮ - আর্নস্ট মাখ, অস্ট্রীয় পদার্থবিদ, দার্শনিক ও মনোবিদ।
    ১৮৯৪ - রফি আহমেদ কিদোয়াই, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী রাজনীতিক ও সমাজতান্ত্রিক ব্যক্তি। (মৃ.১৯৫৪)
    ১৮৯৯ -  বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন।
    ১৯২৭ - মহম্মদ খৈয়াম হাশমি, ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার। (মৃ. ২০১৯)
    ১৯৩৭ - আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক। (মৃ. ২০২০)
    ১৯৫২ - আনিসুজ্জামান, বাংলাদেশী শিক্ষাবিদ ও লেখক।
    ১৯৮২ - গায়ত্রী মহন্ত, ভারতের অসম রাজ্যের চলচ্চিত্র অভিনেত্রী।

মৃত্যু

    ১২৯৪ - মোঙ্গল সম্রাট কুবলাই খানের মৃত্যু হয়।
    ১৫৪৬ - প্রোটেস্ট্যান্ট ধর্মের সংস্কারক জার্মান ধর্মতাত্ত্বিক মার্টিন লুথারের মৃত্যু হয়।
    ১৫৬৪ - মাইকেলেঞ্জেলো, ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। (জ.১৪৭৫)
    ১৮৫১ - কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, জার্মান গণিতবিদ।
    ১৯৪৯ - নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।
    ১৯৬৯ - মোহাম্মদ শামসুজ্জোহা, বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক।
    ১৯৭৪ - মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায় প্রয়াত হন।(জ.১৮৯৮)
    ১৯৭৭ - বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী কাবেরি বসু। (জ.১৯৩৮)
    ১৯৯৭ জ্ঞানপ্রকাশ ঘোষ হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতের (ফারুকাবাদ ঘরানার) সঙ্গীতশিল্পী।(জ.১৯০৯)


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ