কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।


কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, টিটন মল্লিক, সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মামুন আহমদ এর মায়ের ইন্তেকালে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে