মাধবপুরে যুগান্তরের ২ যুগে পর্দাপন উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় মাধবপুর প্রেসক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে অনুষ্ঠিত হয়।
মাধবপুর প্রেসক্লাব সভাপতি মো. অলিদ মিয়ার সভাপতিত্বে ও সাব্বির হাসান এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির, স্বজন সমাবেশের আহবায়ক আলমগীর হোসেন টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর পাল, আলাউদ্দিন আল রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুকুর রহমান মাসুক, সমকাল প্রতিনিধি আইয়ুব খান আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ডেইলি সান ও সিলেট ভিউ ২৪ ডট কম মাধবপুর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, সহ সভাপতি আবুল খায়ের, সুব্রত দেব, যুগ্ম সম্পাদক আলমগীর করিব, সংস্কৃতি ব্যক্তিত্ব কাউসার আহমদ, সাংবাদিক একরামুল আলম লেবু, রাখাল দে, লিটন পাঠান, মাসুদ লস্কর প্রমুখ।
এর আগে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা করে দৈনিক ইনকিলাবের মাধবপুর প্রতিনিধি কে.এম সামছুল হক দোয়া মাহফিল পরিচালনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৩




