সিলেট নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ধোপাদিঘীর পূর্বপারস্থ বিনোদিনী নগর মাতৃ সনদে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উদ্বোধন করেন।
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প দ্বিতীয় পর্যায় এ ক্যাম্পেইনে সিলেট নগরীতে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল পাবে ৭৮ হাজার ১২৯ জন শিশু।
এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এ বছর সিলেট সিটি করপোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট কেন্দ্রের সংখ্যা থাকবে ৩৪৮টি। সিলেট সিটি কর্পোরেশন আয়োজনে জাতীয় পুষ্টি সেবা পুষ্টি স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সাহিত্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালযয়ে বাস্তবায়নে কর্মশালায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০১




