শিক্ষার্থী রবিউল ইসলাম

জীবনের উদ্যোম তারণ্য নিতর দেহ হয়ে পড়ে রয় কয়েক  মূহুর্তের ব্যবধানে। জীবন এমনই। একদিকে ফিটফাট দেহ নিয়ে যুগের যুগের পর যুগ পার করছে মানুষ; অন্যদিকে পা কিংবা হাত হারিয়ে অথবা অবস হয়ে দিনাতিপাত করছেন হাজারো স্বপ্ন লালন করা কেউ।
 

কিন্তু এই অবস্থা থেকেও ফিরে কেউ কেউ তারণ্যকে ছুতে চায়; কাটাতে চায় একটি সুন্দর জীবন, থাকে নানান স্বপ্ন। এমন মানুষদের পাশে দাঁড়ানোয় ঐশী আশির্বাদও পায় অনেকে। এমন ধারাণা সমাজেই প্রচলিত রয়েছে।
 


আজ এমন একজনকে নিয়ে কথা বলছি যিনি বিশ্ববিদ্যালয় জীবন শেষে চাকরি জীবনে পদার্পণ করেছিলেন। ছিল তার অনেক স্বপ্ন পরিবার, সমাজ ও রাষ্ট্র নিয়ে। কিন্তু দুই বছরের ব্যবধানে দুইবার ব্রেইন স্ট্রোক করে জীবন যুদ্ধে হারতে বসেছেন তিনি।
 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রবিউল ইসলাম এখন এমনিভাবে দিন কাটাচ্ছেন; পুরো শরীর প্যারালাইজড হয়ে আছে। চিকিৎসা জন্য প্রয়োজন ১৫লাখ টাকা; কিন্তু তার অসচ্ছল পরিবার এই পরিস্থিতে দিশেহারা।
 

সোমবার সকালে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেছুর রহমান জানান, ২০১৭ ও ২০১৯ সালে পরপর দুইবার ব্রেনস্ট্রোক করায় জীবনযুদ্ধে হারতে বসেছে রবিউল। বর্তমানে সে নিজ থেকে কিছুই করতে পারে না।
 

'খুবই নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছে সে। তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ডাক্তার চিকিৎসা ব্যয় হিসেবে ১৫লাখ টাকার কথা জানিয়েছে।'

'তাকে সহযোগিতার করার লক্ষ্যে বিভাগের পক্ষ থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার আন্তরিক সহযোগিতায় আশাকরি তার চিকিৎসা করানো সম্ভব হবে।'- যোগ করেন নৃবিজ্ঞানের ওই শিক্ষক।

তিনি আরও বলেন, 'রবিউলের  অসচ্ছল পরিবারের পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তাই নৃবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।'
 

একই বিভাগের মাস্টার্সের অধ্যয়নরত শিক্ষার্থী প্রসেঞ্জিত দেবনাথ বলেন, রবিউল ইসলাম নৃবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী। পরপর দুইবার ব্রেন স্ট্রোক করায় বর্তমানে প্যারালাইজড অবস্থায় তিনি দিন পার করছেন। তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ডাক্তার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে।
 

রবিউলের চিকিৎসায় সহযোগিতা পাঠাতে পারেন-
বিকাশ: ০১৫৩৩৫৭৪৬৮১ (ফারজানা)
রকেট: ০১৭২৩৫৬৫৯১৬ (মুরাদ)
নগদ: ০১৭৪২৯০৬২৪৮ (মৌসুমী)।

 

ডাচ বাংলা ব্যাংক হিসাব: নাম- রুবেল আহমেদ হিসাব নং ২০৯১৫৮০০০০৫৮৪; শাখা: লক্ষীপুর সদর, লক্ষীপুর, মোবা: ০১৭৩৯০৫৬২১৪।

সোনালী ব্যাংক: নাম- খাদিজা আক্তার;হিসাব নং ৫৬৩২৫০১০০৮২৯২ শাবিপ্রবি শাখা, সিলেট।
 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৭