ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে দিরাই রিপোর্টার্স ইউনিটি। ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯ ঘটিকায় দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠনটি।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমেদ সরদার ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন,দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,সিনিয়র সহ-সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, ইউনিটির সহসভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, যুগ্ম সম্পাদক আক্তার সাদিক, মুহিবুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ রবিনুর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-১২




