মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে কেন্দ্রীয় শহীদমিনারে ফ্যামেলি প্ল্যানিং এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলা শাখার পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
 
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ফ্যামেলি প্ল্যানিং এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মারিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী, যুব প্রতিনিধি সাজেদা মিশু, অফিস স্টাফ তোফায়েল, জাকির, বাবুল প্রমুখ।