আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সিলেট নগরীর নয়াসড়ক ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
রক্ত দান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ১৬ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফয়জুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্লোল জ্যাোতি বিশ্বাস জয়, আব্দুল হামিদ টিটু, এজাজ আহমদ, নাইয়ান আহমদ, জামিল আহমদ, আবি আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০২




