শহরের রাস্তায় ঘণ্টায় সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার; ১২৬ সিসির কম ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল ওঠানো যাবে না মহাসড়কে; পেছনে আরোহী নিয়েও মহাসড়কে চলতে পারবে না বাহনটি। মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে এমন নানা নীতিমালা করা হচ্ছে।
মোটরসাইকেলের চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের খসড়া নীতিমালায় এসব কথা বলা হয়েছে।
মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এমন নিয়মনীতি রাখা হয়েছে খসড়া নীতিমালাটিতে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আনিসুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রতিনিধি নিয়ে গঠিত ৯ সদস্যের একটি কমিটি এই খসড়া নীতিমালা তৈরি করেছেন।
সেখানে বলা হয়েছে, “জরুরি প্রয়োজনে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মোটরসাইকেল ব্যবহার করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দূরের পথে মহাসড়কসহ সর্বত্র মোটরসাইকেলের চলাচল দেখা যায়। বিশেষ করে, উৎসবের সময় মোটরসাইকেলের ব্যবহার বহুগুণ বেড়ে যায়। এক্ষেত্রে মোটরসাইকেল দুর্ঘটনায় বিপুল প্রাণহানি ঘটছে। এ জন্য মোটরসাইকেলের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৪
সূত্র : ঢাকা ট্রিবিউন




