মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে এইডেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শমসের আলী, সহকারি প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক শমসের আলী, আব্দুল কাহার, দিপাল কুমার সিংহ, বনমানী কুমার রায়, স্বপন চক্রবর্তী, ফাহমিদা আক্তার, মলি দে, সহকারি শিক্ষক নিখিল চক্রবর্তী, রিটন কুমার দেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




