লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ২১তম সভা ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
সভায় লিডিং ইউনিভার্সিটির ৬৯তম সিন্ডিকেট সভা, ক্যাম্পাস ডেভেলপমেন্ট কমিটির বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্তসমূহের অনুমোদন দেওয়া হয়।
সভায় লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এম. আর কবির, সদস্য সৈয়দ আব্দুল হাই, মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, আমন্ত্রিত সদস্য হিসেবে লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, সদস্য দেওয়ান সাকিব আহমেদ, মো. জাকির হোসেন এবং ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৮




