গ্রামীণফোনের নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।

 


বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটের দিকে এ খবর জানান তিনি। বেলা দেড়টার দিকে তিনি বলেছিলেন, নেটওয়ার্ক ঠিকঠাক করতে আরও দুই ঘণ্টা সময় লাগতে পারে। তবে পরে বলেন, বিঘ্ন ঘটার দুই ঘণ্টার মধ্যেই গ্রামীণফোন নেটওয়ার্ক ঠিক করেছে।

 

এর আগে দুপুর সাড়ে ১১ টার দিকে গ্রামীণফোনের নেটওয়ার্ক পেতে সমস্যায় পড়েন গ্রাহকেরা।

গ্রামীণফোন এক বিবৃতিতে বলেছে, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে রাস্তায় খননকাজ চলার সময় অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কেটে যায়। এতে সিলেট সহ বিভিন্ন এলাকায় গ্রামীণফোনের কিছু গ্রাহক সংযোগ পেতে সমস্যায় পড়েন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৩