সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন নগরীর ৪০নং ওয়ার্ডের কুচাই জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে দোয়া চেয়েছেন। তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে এলাকার ময়-মুরুব্বি ও মুসল্লী-কেরামগণ এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। তাছাড়া তিনি অসুস্থ মুজিব সৈনিক খছরুর খোঁজ খবর নিতে তার বাড়িতে যান।
 

এলাকাবাসী সবাইকে সাথে নিয়ে তিনি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে চান। স্মার্ট নগরীর সকল সুযোগ-সুবিধা নগরবাসীর জন্য সুনিশ্চিত করতে চান। সেজন্য সকলের দোয়া চেয়েছেন। তিনি সবার সহযোগিতায়, আন্তরিকতায় ও সমর্থনে মুগ্ধতা প্রকাশ করেন। 


শুক্রবার (২৪ ফেব্রুয়ারী ২০২৩ইং) নগরীর ৪০নং ওয়ার্ডের কুচাই জামে মসজিদে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং দোয়া চান। 

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজম খান, খলিল আহমদ, ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু, মো: জামাল আহমদ, নুরুজ্জামান জুয়েল, আব্দুল কাইয়ুম জুয়েল, সিরাজুল ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম খান, আব্দুর রহমান সহ এলাকার ময়মুরুব্বি ও নেতা-কর্মীবৃন্দ। 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১৬