সুনামগঞ্জের দিরাইয়ে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভজন্ম মহোৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) পৌরসভার মজলিশপুরে দিনব্যাপী সৎসঙ্গ দিরাই শাখার উদ্যোগে শুভ জন্ম মহোৎসব উদযাপিত হয়।
 

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহোৎসব উপলক্ষ্যে ব্রাহ্ম মুহুর্তে মাঙ্গলিক অনুষ্ঠান, প্রত্যুষে উষা কীর্তন, প্রাত:কালীন সমবেত প্রার্থনা ও শ্রীশ্রী ঠাকুরের সদৃগ্রন্থাদি পাঠ, নগর পরিক্রমা, ধামাইল গান, ভোগরাগ নিবেদন, তুমুল কীর্ত্তন, মাতৃ সম্মেলন, আনন্দ বাজার, মহাপ্রসাদ বিতরণ, ধর্মসভা, সন্ধ্যাকালীন সমবেত বিনীত প্রার্থনা, শ্রীশ্রী ঠাকুরের ভাবাদর্শে ভক্তিমুলক সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের সফল সমাপ্তি ঘটে।


উক্ত জন্ম মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঋত্বিক অজয় কৃষ্ণ সরকার(খুলনা), মতিন্দ্র দাস(মোহনগঞ্জ), গনেন্দ্র কুমার দাস(পাহাড়পুর), নীলেশ চক্রবর্ত্তী(আধিড়ামুকুর), সুকুমার দাস রঞ্জন(সুনামগঞ্জ), সুদীপ দাস(সাউদেবশ্রী), হরেন্দ্র কুমির দেব( পাগলা), মনোরঞ্জন দাস( শাল্লা) ,মধুসুদুন সরকার (সিলেট)।

দিরাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি জ্যোতির্ময় চৌধুরী, সহ সভাপতি লালবাঁশি দাস, আশীষ কুমার দাস, সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, যুগ্ন সম্পাদক পংকজ বণিক, মহানন্দ তালুকদার, কোষাধ্যক্ষ সঞ্জিত কান্তি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রবীর মিত্র, সাংস্কৃতিক সম্পাদক কামনাশীষ রায়, মহিলা সম্পাদক লিপিকা দস্তিদার সহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সুষ্ঠু পরিচালনায় দিরাই সৎসঙ্গ কেন্দ্রের মন্দিরে বিপুল সংখ্যক ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আয়োজনে এবারের উৎসব উদযাপিত হয়।


সিলেটভিউ২৪ডটকম/হিল্লুল/পল্লব-১৩