সিলেটের বিশ্বনাথে শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল থেকে ‘উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল’র উদ্যোগে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানার সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আবুল বাসার জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর কবির, সিলেটের ভেটেরিনারি সার্জন সরকারি ছাগল উন্নয়ন খামারের কর্মকর্তা প্রণজিৎ দাশ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ্বনাথ পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ফজর আলী।
প্রদর্শনীতে স্থান পাওয়া প্রায় অর্ধ-শতাধিক স্টলের মাধ্যমে বিভিন্ন প্রজাতির ষাঁড়-গাভী-মহিষ, ছাগল-ভেড়া, হাঁস-মোরগ-কবুতর ও বিড়াল প্রদর্শন করা হয়। এসময় ৭টি ক্যাটাগরিতে ১৯জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়।
সভায় বক্তরা বলেছেন, চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। খামার গড়ে তুলতে হবে। তাহলে নিজের পাশাপাশি দেশের সফলতা আসবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/পল্লব-১৯




