ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনি ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। তবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর এএনআই।


মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গতকাল শনিবার রাতে দ্বীপপুঞ্জটির কান্দ্রিয়ানে ভূমিকম্প আঘাত হেনেছে। যার কেন্দ্র ছিল ভূপৃষ্ট থেকে ৩৮ দশমিক ২ কিলোমিটার গভীরে।


এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


এদিকে একই দিনে জাপান, তুরস্ক ও মিয়ানমারে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার প্রলয়ংকরী একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চলে। এ ঘটনায় অর্ধ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে ৪৫ হাজার তুরস্কের নাগরিক।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৪