প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা এলাকায় অভিযান চালিয়ে একটি মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়সল মিয়া (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপনসূত্রে সংবাদ পেয়ে মাধবপুর থানার এস আই রাজিব একদল পুলিশ নিয়ে রোববার ভোর রাতে বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার রিয়াজনগর গ্রামের মিয়া হোসেনের ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান ২০১৬ সালের একটি মাদক মামলায় গত বছরের ২৪ ডিসেম্বর ফয়সল মিয়ার কে আদালত ১ বছরের সাজা দেন ও গ্রেফতারি পরোয়না জারি হয়। এরপর থেকে সে পলাতক ছিল। আদালতের মাধ্যমে রোববার ফয়সল কে জেল হাজতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/পল্লব-১২




