৩৯ বলে ১৭৩ রান! এরকম একটি অতিমানবীয় ইনিংস খেলে অনন্য রেকর্ড গড়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই থান্ডার্সের খেলোয়াড় আজহারুল ইসলাম প্লাবন। প্লাবনের ৩৯ বলের ইনিংসে ছিল মাত্র ২টি ডট বল! তিনি ২৩ টি ছক্কা এবং ৭টি চার মারেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইয়ামাহা এমপিএল সিজন ১১ এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রোববার সিএসই থান্ডার্সের মুখামুখি হয় সিএসই ব্ল্যাক ড্রাগন।ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিএসই ব্ল্যাক ড্রাগন।
প্লাবনের অতিমানবীয় ইনিংসের উপর ভর করে ১০ ওভারে সিএসই থান্ডার্সেরর সংগ্রহ দাঁড়ায় ২২৭ রান।
২২৮ রানের লক্ষ্যে নেমে ৯২ রানে অলআউট হয়ে যায় সিএসই ব্ল্যাক ড্রাগন।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আজহারুল ইসলাম প্লাবন।
সিলেটভিউ২৪ডটকম/আইআরকে/পল্লব-২৩




