বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক শ্যামল সিলেট এর চীফ ফটোগ্রাফার মাহমুদ হোসেনের পিতা হাফিজ মো. কমর উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাফিজ মো. কমর উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি সহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-১৪




