সিলেটের ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে বাজারের ৮টি দোকনঘর। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে সুতা, সাইকেল, মুদিসহ ৮টি দোকানের মালামাল টাকা পয়সা আসবাব পত্রসহ সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 


আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো জুনেদ খানের পাইকারী মুদি দোকান, শামসুল মিয়ার সুতার দোকান, খেলাঘর, বিনোদীনি ফার্মেসী, সৈয়দ মিয়ার সুতার দোকান, পানের দোকান, শুটকির আড়ৎ ও হাজী বিলালের সাইকেলের দোকান।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ফায়ার ফাইটার সরওয়ার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ইলেকট্রনিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ৮টি দোকানের মালামাল টাকা পয়সা আসবাব পত্রসহ সব পুড়ে গেছে। ব্যবসায়িদের হিসেব অনুযায়ি মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৮