দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা জাফর আলীর (৭০) দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা হুসাইনিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রোববার বিকালে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্থানীয় বাঁশতলা গ্রামের বাসিন্দা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ, ওসি দেবদুলাল ধর, এএসআই নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, শামছুল ইসলাম, আক্তার আলী, আব্দুল খালেকসহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৯




