দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর উদ্যোগে সিলেট জেলার বালাগঞ্জ, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে তিনদিন ব্যাপী পেইভ অলটারনেটিভ প্রশিক্ষণ চলছে। হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল সিলেট এ প্রশিক্ষণের আয়েজন করা হয়।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ২৭ ফেব্রয়ারি সোমবার ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি চিফ অফ পার্টির লেসলি রিচার্ডস অংশ নিয়ে বলেন, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল রাজনীতিতে নারীর অংশ গ্রহণ বাড়াতে কাজ করছে। আজকের প্রশিক্ষণে নারীদের অংশ গ্রহন ও আলোচনায় নিজেদের বক্তব্য তুলে ধরার বিষয়টি আমার ভাল লেগেছে। প্রশিক্ষকদের উপস্থাপনা ও প্রশিক্ষণার্থীদের দলীয় কাজ আমার ভাল লেগেছে।
এ সময় লেসলি রিচার্ডস কে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বারী সুজন বলেন, এ বছর নির্বাচনের বছর তাই রাজনৈতিক সহনশীলতা ও দ্বন্দ্ব সংঘাত এড়াতে এ প্রশিক্ষণ আমাদের জন্য সহায়ক হবে।
দুপুরে প্রশিক্ষেণ আসেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে সফলতা মানুষের সামনে তুলে ধরবে এবং বিএনপি সরকারের সমালোচনা করবে এটাই স্বাভাবিক। রাজনীতির মাঠে আমাদের সহনশীল হতে হবে। আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে তবেই সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়া সম্ভব। আমরা সোনার বাংলা গড়া জন্য কাজ করছি এবং দেশ সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া বেগম, বালাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুমা বেগম, বিএনপির তাসলিমা খাতুন, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ পৌরসভার মহিলা কাউন্সিলর রাসনা বেগম, বিএনপি নেতা ও গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, আওয়ামী লীগ নেতা ও গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুল আহমদ, আওয়ামী লীগের সুরঞ্জিত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, আব্দুল মতিন, বিএনপির জিয়াউর রহমান জিয়া, মোনায়েম খান, সিরাজুজ্জামান খান মঙ্গল, গণফোরামের মোঃ আবুল হোসাইন, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ ওসমানী নগর প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন প্রমূখ।
উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর তুহীন আফসারি, সুখময় পাল, মোজাম্মেল হক ও কুদরত পাশা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১৫




