ছবি : নূরুল ইসলাম

সিলেট মহানগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে অবস্থিত আল হামরা শপিং সিটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে মার্কেটের নিচ তলায় একটি গোডাউনে এই অগ্নিকান্ড ঘটে।


অগ্নিকান্ডে মার্কেটের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকেন।  এ সময় পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মার্কেটের নিচতলার একটি গোডাউনে আনুমানিক পৌনে আটটার দিকে আগুন লাগে। এসময় ধোঁয়া চাকদিকে ছড়িয়ে পড়লে তার দ্রুত মার্কেটের বাহিরে বেড়িয়ে আসেন। 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলায়াত হোসেন জানান, রাত পৌনে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। ধরণা করা হচ্ছে আল হামরা শপিং সিটির সাবস্টেশনে গোলযোগের কারণে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি দল এসে আগুন নিয়ন্ত্রন করে। 

আগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলেন জানান তিনি। 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-১৬