সিলেটে খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুফুল ফুড প্রোডাক্টকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে গতকাল সোমবার বিকালে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।


অভিযানে দক্ষিণ সুরমার গোটাটিকরে মধুফুল ফুড প্রোডাক্টে বাসি মিষ্টি পাওয়া যায়। এসব বাসি মিষ্টি ফ্রেশ হিসেবে দেখিয়ে বিক্রি করছিল মধুফুল।

এ অভিযোগে মধুফুলকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে