সিলেটের বিশ্বনাথে পৌর শহরের গোবিন্দপুর গ্রাম থেকে মঙ্গলবারে গৃরস্থের গরু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল চোর। পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দিয়ে থানার সম্মুখে এসেই ঘটলো বিপত্তি।
চুরি হওয়া গরু খোঁজতে থাকা সেই গৃরস্থের লোকজন থানার সম্মুখ স্থলেই দুপুর ১২টার (মঙ্গলবার) দিকে তাদের গরু চিনতে পেরে চোরকে চ্যালেঞ্জ ছুড়ে পাকড়াও করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন স্থানীয় জনতা।
গরুসহ আটককৃত চোর সুনামগঞ্জের দিরাই থানার মুকসেদপুর গ্রামের আবদুল লতিফের পুত্র মো. নূর আলম ওরফে নূর হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক এমরুল হোসেন হামীম নিজের প্রায় ৭০ হাজার টাকা মূল্যের লাল রঙয়ের একটি গাভী মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী ধানি জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। এর কিছু সময় পরে ওইখানে আর গাভীটি পাওয়া যায়নি। সুযোগ বুঝে গাভীটি নিয়ে চম্পট দেয় নূর আলম। সে এটিকে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নেয়ার সময় পৌর সদরের থানার সম্মুখে আসামাত্র হামীমের পরিচিতজনরা বাসিয়া ব্রীজের উপর গাভীসহ তাকে পাকড়াও করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। পুলিশ গরুসহ চোর নূর আলম ওরফে নূর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় পুলিশ তার কাছ থেকে চুরি করা গাভীটি জব্দ করে। এ ঘটনায় নূর আলম ওরফে নূর হোসেনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ে করে গাভীর মালিক কৃষক এমরুল হোসেন হামীম। মামলা নং ১৩ (তাং ২৮.০২.২৩ইং)।
গরুসহ চোর আটকের ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার এসআই কবিরুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৯




