সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশ আজ বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে আমরা অনেক এগিয়ে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় আইসিটি অনেক এগিয়ে রয়েছে। আইসিটি জ্ঞান অর্জনের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। আমাদেরকে বিদেশমুখী প্রবাণতা থেকে দূরে থাকতে হবে। এই দেশ অপার সম্ভবনার দেশ। বিশেষ করে আইসিটি খাতে আমরা এগিয়ে রয়েছি। ভারতের সাথে পালা দিয়ে আমরা কাজ করছি। ইউনিয়ন পর্যায থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে আইসিটি এগিয়ে রযেছে। শিক্ষা, চিকিৎসা সহ অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহার করে আইটি কাজ করতে পারবেন। এ সুযোগ কাজে লাগিয়ে নিজেকে দক্ষ মানব সম্পদে পরিণত হতে হবে।
 

সংসদ সদস্য হাবিব মঙ্গলবার বিকালে নগরীর টিলাগড়স্থ এম.সি কলেজ কলা ভবনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রাণালয় ও আইটি ভিশন সোসাইটি এর যৌথ কর্মসূচী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।


এম.সি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রাণালয়ের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আজমল হোসেন বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি আইসিটি শিক্ষা নিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে আমরা এগিয়ে আছি। আইটি ভিশন সোসাইটি শিক্ষার্থীদের স্বল্প মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকে। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আইটি ভিশন সোসাইটি সিলেট শাখার চেয়ারম্যান আম্বিয়া খানম, এমসি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোঃ তৌফিক এজদানী চৌধুরী।
 

স্বাগত বক্তব্য রাখেন আইটি ভিশন সোসাইটির প্রকল্প পরিচালক মোঃ মাহাবুব আলম। বক্তব্য রাখেন আইটি ভিশন সোসাইটি সিলেটের কো-অর্ডিনেটর মোঃ জুয়েল আহমদ।

সংগঠক পল্লবী দাস মৌ’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সালাম ও গীতা পাঠ করেন রনি দেবনাথ।
 

শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০