আসন্ন মাহে রমজান উপলক্ষে নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে রমজান প্রজেক্ট 'তাদরীবুল কুরআন' এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাদ যোহর নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে আব্দুর রাকিব রকুর সভাপতিত্বে ও হাফিয মাওলানা আশরাফুদ্দীন চৌধুরীর পরিচালনায় উদ্বোধন করেন নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শাইখ হাবিব নূহ।
এ সময় উপস্থিত ছিলেন, মুরব্বী রফিকুর রহমান কজু, রমজান প্রজেক্ট এর সহ সভাপতি আব্দুর রব সায়েম, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা আব্দুর রহমান, ব্যবসায়ী দিলদার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মাহে রমজানে মাসব্যাপী ১০টি কেন্দ্রে শিশু, যুবক ও মুরব্বীদের ফ্রি কুরআন শিক্ষা প্রদান করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৬




