শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ‘আন্ত: বিশ্ববিদ্যালয় শর্ট পিচ টুর্নামেন্ট’ এ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে রানার আপ হয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ।
খেলায় টসে জিতে ৮ ওভারে ১১৪ রানের টার্গেট দেয় বিএমবি বিভাগ। দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারের মধ্যেই টার্গেটকৃত রান সংগ্রহ করে আইপিই বিভাগ।
এতে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নাইমুল ইসলাম চঞ্চল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সর্বোচ্চ রানধারী হিসেবে ইয়াসিন ও সর্বোচ্চ উইকেটধারী হিসেবে আরমান নির্বাচিত হয়েছেন।
ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী. সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ.কে.এম আশিকুজ্জামান উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ২৮ টি বিভাগকে একত্রিত করার এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১২




