শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেড এম তৌহিদুল ইসলাম সিজানকে সভাপতি ও পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী অনন্যা সোহেলী চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীতি করা হয়েছে।
বুধবার বিকালে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার পল্লব, সহ সভাপতি সৈয়দ আলি তৌফিক, আব্দুল্লাহ হক, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল হক আবির, ডিরেক্টর অব কিউবিং উইং আরিফ হোসাইন সাকিব, কোষাধ্যক্ষ বখতিয়ার আলম কবির, সহ কোষাধ্যক্ষ ফাইজুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা আনজুম ঐশী, সহ সাংগঠনিক সম্পাদক জহির, আলি হোসেন, দপ্তর সম্পাদক ফৌজিয়া মম, সহ দপ্তর সম্পাদক আহমেদ শামসুল আরেফিন, মেহেদি, ডিরেক্টর অব পাব্লিকেশন এন্ড ম্যাগাজিন অহনা দেব, তানভির, ডিরেক্টর অব স্টাডি সার্কেল মিতুল ইসলাম, ডিরেক্টর অব অ্যাকাডেমিক উইং হাসনাত সুলতান হিমেল, ডিরেক্টর অব ভিজুয়াল আর্টস শিহাব মোস্তফা, কো-অর্ডিনেটর অব পাবলিকেশন এন্ড ম্যাগাজিন গোলাম মোহাম্মদ তুহিন প্রদীপ পাসি, কো-অর্ডিনেটর অব স্টাডি সার্কেল নজরুল ইসলাম রনি, কো-অর্ডিনেটর অব স্কুল ইভেন্টস মেহেদী হাসান রাকিব, কো-অর্ডিনেটর অব অলিম্পিয়াড এন্ড ওয়ার্কশপ আহনাফ তৌহিদ রাদ, কো-অর্ডিনেটর অব ভিজুয়াল আর্টস জান্নাতুল ফেরদৌস তান্নি, কো-অর্ডিনেটর অব কিউবিং উইং তূর্য।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৩




