হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। এ কারণেই দেশে উন্নয়নের মহোৎসব চলছে। সরকারের উন্নয়নে জনগণ যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দিন দিন ঐক্যবদ্ধ হচ্ছেন তখন বিরোধী দলসমূহের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কোন পথ না পেয়ে তারা নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে। জামায়াত শিবির বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে।
গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন পরিষদ ও ইনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সভা ও টিউবওয়েল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদ চেয়ারম্যান রঙ্গলাল দাস এর সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, কৃষক লীগ সভাপতি ছানু মিয়া, ইউপি আওয়ামী লীগের সভাপতি সমর চন্দ দাশ, মহিলা আওয়ামী লীগ সভাপতি আভারাণী দাশ, সাধারণ সম্পাদক নাজমা বেগম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




