"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন " এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে পালিত হলো বিশ্ব নারী দিবস। বুধবার ( ৮ মার্চ) সকালে বিশ্ব নারী দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা ও র‌্যালীর অনুষ্ঠিত হয়। 
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সঞ্চালনায় র‌্যালী ও আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে পিছিয়ে পড়া নারীদের নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা সহ নারীদের উন্নয়নে সরকারে গৃহীত সকল সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও সভায় বিগত দিনে নারীদের উন্নয়নের গৃহীত সরকারের বিভিন্ন কর্মকান্ডের বাস্তবায়নের  চিত্র তুলে ধরা হয়। 


আলোচনা সভা ও র‌্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

আলোচনা সভা শেষে র‌্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে সমাপ্ত ঘোষণা করা হয়। 

 

সিলেটভিউ২৪ডটকম/এনামুল/পল্লব-১৭