গোলাপগঞ্জ আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮০ বছর পুর্তি উপলক্ষে ইমজার সাথে মতবিনিময়। সিলেটের গোলাপগঞ্জের আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বছর পুর্তি অনুষ্টান শনিবার এ উপলক্ষে ইলেকক্ট্রনিক মিডয়িা জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজার) সাথে মতবিনিময় করেছেন উজ্জাপন কমিটি। 
 

শুক্রবার সন্ধায় ইমজার কার্যালয়ে ইমজার সভাপতি মাহবুর রহমান রিপনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা চেয়াম্যান ও আত্হারিয়া  উচ্চ বিদ্যালয়ের গভনিং বডি সভাপতি মঞ্জুর কাদির শাফী এলিম বলেন, প্রাক্তন ছাত্র-শিক্ষক, বর্তমান ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের পুনমিলনী ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে, নতুন শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য আমাদের এই আয়োজন। দেশের শিক্ষা ব্যবস্থা এখনো শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারেনি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তা আজও আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার সাথে পাল্লা দিয়ে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহর থেকে গ্রামের শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে পড়ছে। দেশে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি শিক্ষিত মানুষের সংখ্যাও বেড়েছে। তাই আমরা শিক্ষা বিস্তারে আমাদের সাবেক বর্তমান ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সম্মনয়ে এই আয়োজন। এ সময় তিনি মিডিয়া সহ সবার সহযোগিতা কামনা করছেন।


এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র  বদরুল ইসলাম শোয়েব,বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ অধ্যক্ষ আব্দুস শহীদ, প্রক্তন ছাত্র মঈনুল ইসলাম দুলাল, প্রভাষক আব্দুস সামাদ, মাতলুব আহমদ খান,প্রাক্তন ছাত্র মলয় দত্ত মিঠু,জাফরান জামিল, অরুন কুমার দেব, হাবীবুর রহমান,বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ,  হানিফ জোয়ারদার, ওয়াহিদুর রহমান খূশী ও ইমজার সাধারন সম্পাদক গোলজার আহমদ সহ ইমজারন সদস্য বৃন্দ।

গোলাপগঞ্জ আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮০ বছর পুর্তি অনুষ্টান সূচি-উদ্ধোধন সকাল ৯টায় র‌্যালি সাড়ে ৯টায়, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টানসহ বিভিন্ন আয়োজন বিকাল ৫টা পর্যন্ত চলবে।
 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-২০