দিনাজপুর ও নীলফামারী জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে (ডিএনএসএ)’ নতুন নেতৃত্ব এসেছে।
 

এতে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ সাহা সভাপতি ও ম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের একই বর্ষের শিক্ষার্থী সুজয় কুমার রায় কৌশিক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
 


গতকাল বৃহস্পতিবার (৩০মার্চ) সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের সি বিল্ডিংয়ের ৩১৮ নম্বর কক্ষে ‘ইফতার ও নবীনবরণ’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানান।

আঞ্চলিক সংগঠনটির উপদেষ্টা শাবির উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী।

 

তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, ডিএনএসএর সাবেক সভাপতি মো. রাশেদ বাবু ও সাবেক সাধারণ সম্পাদক মো. সিয়ামুল ইসলাম সিয়াম প্রমুখ।
 

এদিকে নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাতুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক যৌথভাবে উৎপল রায় ও মানস রায়, সাংগঠনিক সম্পাদক বন্ধন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসান রাকিব, দিপু রাম, সৌরভ শর্মা,আশিকুর রহমান আশিক, কোষাধ্যক্ষ জুলফিকার আলম, উপ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান লিখন, আসাদুজ্জামান আশিক, অফিস সম্পাদক নাহিদ হাসান ও উপ- অফিস সম্পাদক আবু শোয়েব তাকি ও মুহতাসিম ইশরাক।


এছাড়া প্রচার সম্পাদক রাফিন চৌধুরী, উপ-প্রচার সম্পাদক রিদওয়ান ইসলাম রিয়াদ, মো. মইনুল ইসলাম, আইটি সম্পাদক মো: সেলিম, উপ-আইটি সম্পাদক সৌরভ কুমার, ক্রিড়া সম্পাদক অমিত রায়, উপ-ক্রিড়া সম্পাদক তানভীর আহমেদ।

আবির,মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক খাদিজা আক্তার সাম্মী, উপ- সাংস্কৃতিক সম্পাদক শতাব্দী রায়, অপূর্বা রায়,মো. মনির হোসেন, নারী বিষয়ক সম্পাদক জিন্নাতি সিদ্দিকা ও উপ- নারী বিষয়ক সম্পাদক জানকি প্রমুখ।
 

তাছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীতরা হলেন, জাকারিয়া, মো. শামীম, মো. হাবিবুর রহমান ও টগর পাল।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৭