সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল) নগরীর টিলাগড়ের শাপলাবাগস্থ রাজিউল ইসলাম তালুকদার রাজুর বাস ভবনে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জুনুর পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডা. হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমাজসেবী শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সমাজসেবক রিয়াজ উদ্দিন, তরুণ রাজনীতিক কয়েছ আহমদ সাগর, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লায়লী করিম, শফিকুর রহমান, মুন্নি ইসলাম তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য আমিনুল ইসলাম তালুকদার রাজবীর, মোহাম্মদ আলী, আমান আহমদ ফাহিম, আরিফুল ইসলাম তালুকদার আবির, মহিলা সমাজকর্মী রীনা বেগম, ডলি বেগম, হাসনা হেনা চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। নগরীর যেখানে সেখানে পানাহারের নামে হোটেল-রেস্তোরা খুলে রমজানকে অপবিত্র করা হচ্ছে। এতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, বেলা ৩টা বাজার আগে বন্দরবাজার থেকে তালতলা, আম্বরখানা ফুটপাত হকারদের দখলে চলে যাওয়ায় পথচারী নিরাপদে চলাচল করতে পারছে না। অবিলম্বে তাদেরকে ফুটপাত উচ্ছেদ করা প্রয়োজন।
সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। সভায় সারাদেশে ডাক্তার দেখানো ফি এক হাজার থেকে ৮শ টাকা নিচ্ছেন। এটা সম্পূর্ণ অনৈতিক। অবিলম্বে ডাক্তার দেখানো ফি কমিয়ে ৩০০ থেকে ২০০ টাকা নির্ধারণ করার জোর দাবী জানানো হয়।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ডা. হাবিবুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




