সিলেটের আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহের শ্বশুর ইঞ্জিনিয়ার ফখর উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ নেতৃবৃন্দ।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২




