সিলেট পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয় ২০০২ সালের ২৮ জুলাই। তখন নগরের আয়তন ছিল ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার। পরে সিলেট নগর থেকে হয়েছে মাহনগরী। সিটি করপোরেশনের পরিধি এখন বিশাল এলাকাজুড়ে। পূর্বের ২৭ ওয়ার্ডের এলাকার বাইরে ২০২১ সালের ৩১ আগস্ট সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটি ইউনিয়নের কিছু মৌজা অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশন সম্প্রসারিত করা হয়। বাড়ানো হয় আরো ১৫টি ওয়ার্ড। এখন ওয়ার্ড বেড়ে ৪২টি এবং আয়তন সাড়ে ৭৯ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। বর্তমান নগরের বাসিন্দা প্রায় ১০ লাখ।
সিলেট সিটি করপোরেশনের আয়তন বাড়ার দুই বছর অতিবাহিত হলেও বর্ধিত এলাকায় দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনারয়। মহনগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশেই ফেলা হচ্ছে বর্জ্য। মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া এলাকার মাউন্ড এডোরা হাসপাতালের সামনের রাস্তায় প্রতিদিন জড়ো করা হয় বর্জ্য। দিনের একটা সময় ভ্যানে করে নেয়া হয় নিদ্রিষ্ট স্থানে। পরে সেই ভ্যানগুলো রাস্তার পাশেই রাখা হয়। যা থেকে ছড়ায় দুর্গন্ধ। যার ফলে এই রাস্তা ব্যবহারকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়। মদীনা মার্কেট আখালিয়া ছাড়াও নগরীর বেশকিছু এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।
.gif)
দক্ষিণ সুরমার নবগঠিত ২৮ নম্বর ওয়ার্ডের গাংগু এলাকা, ৩২ নম্বর ওয়ার্ডের ভাটপাড়ার, ৩৩ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়ার শাহপরান মাজারসংলগ্ন এলাকা, ৩৯ নম্বর ওয়ার্ডের বৃহত্তর বাজার টুকেরবাজার এলাকার বেশ কয়েকটি এলাকায় রাস্তার পাশে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, এসব এলাকায় সিসিকের গাড়ি আসলেও মহল্লার অবস্থা খারাপ। যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। এতে ড্রেনেজ ব্যবস্থাও নষ্ট হচ্ছে। এলাকায় বর্জ্য ফেলার জায়গা নেই তাই যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে এছাড়া পাশের খাল-বিলেই ময়লা ফেলছে নাগরিকরা।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসনিক ও পরিচ্ছন্নতা কর্মকর্তা হানিফুর রহমান জানান, বর্ধিত ১৫টি ওয়ার্ডে সিসিকের বর্জ্যের গাড়ি নিয়মিত যাচ্ছে। আমরা রাস্তার পাশের বর্জ্য গুলি যথাসম্ভব পরিষ্কারের চেষ্টা করছি। তবে সব জায়গায় বর্জ্য পরিষ্কার সম্ভব হয় না। সিটির বর্জ্য অপসারণ করে প্রতি রাতেই পরিষ্কার করা হয়। কয়েকটি ওয়ার্ডে নির্দিষ্ট জায়গার অভাবে রাস্তার পাশে ভ্যানগুলো রাখতে হয়। তবে নির্দিষ্ট জায়গার ব্যবস্থা হলে এ সমস্যার সমাধান হবে। এছাড়া বর্ধিত ১৫টি ওয়ার্ডেও পুরাতন ওয়ার্ডের মতো বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হবে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত




