দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে শহরের জিন্দাবাজারে বর্ণমালা পাবলিকেশন ও বর্ণমালা ডিজিটাল সাইন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়ানসিটি বঙ্গবাজারে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক শিক্ষাবিদ ও কলামিস্ট ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল।
কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক ও এমএসথ্রি টেকনোলজি বিডি লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইয়াহইয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মো: মুহিব উল্লাহ'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শিক্ষক ফোরামের সভাপতি ও খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন আহমদ, জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, মৌলভীবাজার জেলা আইসিটি এম্বাসেডর ও পাকশাইল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা আইসিটি এম্বাসেডর ও প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা আইসিটি এম্বাসেডর ও প্রধান শিক্ষক মোহাম্দ কবিরুল ইসলাম, তালিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালিক ও প্রধান শিক্ষক সাজিদ মিয়া।
বর্ণমালা ডিজিটাল সাইন এ মূলত সব ধরনের স্কুল পণ্য যেমন শিক্ষার্থীর আইডি কার্ড, ব্যাজ ও শোল্ডার, ডায়রী খাতাসহ টি-শার্ট, কলম, ক্যাপ, ক্রেস্ট, ব্যানার, ফেস্টুন, স্টিকার, লিফলেট, পোস্টার, ভিজিটিং কার্ড, ক্যাশমেমোসহ যাবতীয় UV ও লেজার প্রিন্টিং এর কাজ করা হবে।
বর্ণমালা পাবলিকেশন এ আধুনিক প্রশ্নব্যাংকসহ সবধরনের গল্প ও কবিতার বই, সাহিত্য ও সহায়ক বই, ভ্রমণকাহিনী ও আত্মজীবনীসহ সকল ধরনের প্রকাশনা সেবা প্রদান করা হবে।
প্রসঙ্গত, এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে সবধরনের সফটওয়্যার ও আইটি সেবা দিয়ে আসছে ৮ বছর থেকে। বিশেষত কোম্পানীর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্যাইজড শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার বর্ণমালা এখন সিলেট ডিভিশনসহ সারাদেশে বেশ জনপ্রিয়। বর্ণমালা অটোমেশন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম যেমন পরীক্ষা ও ফলাফল ব্যবস্থপনা, শিক্ষার্থীর ভর্তি, আর্থিক ব্যবস্থপনাসহ সকল ধরনের কাজ অত্যন্ত নিখুত ও নির্ভুলভাবে করা যায়। প্রায় চার শতাধিক প্রতিষ্ঠানের এখন বর্ণমালা সফটওয়্যার একটিভ রয়েছে। স্বল্প খরচে ও মান সম্মত সেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির জনপ্রিয় দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৭৮৪২




