বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘সিটি ব্যাংক পিএলসি’ তাদের ‘ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেটসহ দেশের আটটি জেলায় নিয়োগ দেওয়া হবে।


প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি



পদের নাম: ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার


পদসংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি


অন্যান্য যোগ্যতা: ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রক আইন এবং নির্দেশিকা বিষয়ে ভালো জ্ঞান। 


অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর


বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর


কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট


বেতন: আলোচনা সাপেক্ষে


অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী


আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 


আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক