সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 


গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবু শহিদ (৪২)। তিনি সদর উপজেলার বালিকান্দি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তাকে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

 


পুলিশ জানায়, গত ১ জুন মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগান দেয়।

 

 


এ ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

 

 

মামলার তদন্তের ধারাবাহিকতায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক