সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি (এসএফসিএল) এর নিরাপত্তাকর্মী (আনসার সদস্য) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 বৃহস্পতিবার (৯ জুন) রাতে তার মরদেহ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, নিহত শান্ত রঞ্জন দাস (৪০) তিনি সারকারখানায় আনসার সদস্য হিসাবে দায়িত্ব পালন করতেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/পিটি