সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবরটি নিজেই জানালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। দীর্ঘদিনের গুঞ্জন ও রহস্যের পর প্রকাশ্যে এলো নতুন অধ্যায়ের গল্প। ফের মেগাস্টার শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি, এক ফুটফুটে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন যৌথ পোস্টে এই আনন্দের খবর শেয়ার করেন এই তারকা দম্পতি। তাদের আদরের কন্যার নাম রাখা হয়েছে ‘শারলিন খান’।


অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক পোস্টে একটি কার্ড প্রকাশ করেন বুবলী, তা থেকে বোঝা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্ট করা হয়েছে।
 

আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।
 

উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই মেগস্টার শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭