ছবি: সিলেট ভিউ।

চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে, সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)-এর আমন্ত্রণে দশ দিনের চীন সফরে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার । আগামী ২১ জুন তারা চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

 

শনিবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার।

 

জানা যায়, চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন সুদৃঢ়করণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য ধারাবাহিকতায় যুব নেতা প্রতিনিধিদলের সদস্য হিসেবে  চীন সফরে আমন্ত্রণ পেয়েছেন তারা। সফরসূচি অনুযায়ী, শাবিপ্রবি ছাত্রদলের এই দুই নেতা চীনের প্রধান তিনটি শহর-কুনমিং (কিওমিং), বেইজিং এবং সাংহাই পরিদর্শন করার কথা রয়েছে।
 


এ বিষয়ে সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের এক নতুন অগ্রযাত্রায় পদার্পণ করেছে। বন্ধুপ্রতিম দেশ চীনের অর্থনৈতিক সাফল্য, অভাবনীয় অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব। এই সফর দুই দেশের ছাত্রসমাজ তথা তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে বড় অবদান রাখবে।’

 

সভাপতি রাহাত জামান বলেন, ‘তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও আন্তর্জাতিক সহযোগিতাই আগামী বিশ্বের চালিকাশক্তি। এই সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দেশের শিক্ষার্থী ও যুবসমাজের উন্নয়নে কাজে লাগাতে চাই।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ মোফাজ্জল/ এহিয়া