ছবি: সিলেট ভিউ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে সুনামগঞ্জে অব্যবস্থাপনা ও অনিয়মের দায়ে একটি বেসরকারী হাসপাতালের মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

রবিবার (৭ জুন) আনুমানিক দুপুর পৌণে ১টা থেকে ২টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভার নবীনগর বাজারস্থ খন্দকার আলকাছ আমিনা হাসপাতালে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে।

 

র‌্যাব জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতার মাধ্যমে সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানির কারণ হতে পারে না। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। 

 

এরই ধারাবাহিকতায় রবিবার (৭ জুন) আনুমানিক দুপুর পৌণে ১টা থেকে ২টা পর্যন্ত র‌্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভার নবীনগর বাজারস্থ খন্দকার আলকাছ আমিনা হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় হাসপাতালটির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় খন্দকার আলকাছ আমিনা হাসপাতালের মালিক’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া