ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার বিষয়টি নিশ্চিত করছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা প্রতিশোধ হিসেবে ইসরায়েলের হাইফায় একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে।

এর আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। তাই এটিকে মার্কিন-ইসরায়েলি হামলা হিসেবে অভিহিত করেছে আইআরজিসি।

আইআরজিসি সতর্ক করে বলেছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এবং তেল শিল্পকে নিশানা করার মাধ্যমে জায়নবাদী শত্রু একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। যার পরিধি এই অঞ্চলের সমস্ত জ্বালানি লক্ষ্যবস্তুকে অন্তর্ভুক্ত করবে এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়বে। সেই দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। কারন তারাই মূল ইন্ধনকারী।

সূত্র : আল জাজিরা

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১