মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের সুনছড়া-ডবলছড়া চা বাগান এলাকায় দুর্বৃত্তরা জোরপূর্বক কৃষিপণ্য লুটসহ পান গাছ কেটে ফেলার ঘটনার প্রতিবাদে চা শ্রমিকরা মানববন্ধন করছেন।


বুধবার দুপুরে উপজেলা চৌমুহনীতে এ মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে সর্বস্তরের চা শ্রমিক, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা কৃষিপণ্য লুট ও পান গাছ ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান।
 

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চা শ্রমিক আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল বাড়াইক, শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউপি সদস্য পারতালি রাজভর, গোপাল গোয়ালা, জনক লাল দেশওয়ারা, লসমি রাজভর, চা শ্রমিক ও দলিত জনগোষ্ঠীর নেতা সুনীল মৃধা, নারী নেত্রী গীতা কানু, সীতারাম বীন ও প্রত্যুষ ধর।

বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসল কৃষি সম্পদের ওপর হামলা ব্যক্তিগত ক্ষতি নয়, এটি এলাকার কৃষি অর্থনীতির ওপরও আঘাত। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠ তদন্তসহ ক্ষতি গ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করে ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণ কারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে একটি আবেদন করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৬