ছবি: সংগৃহিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সিলেট জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর কারণ হিসাবে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাÐের সুস্পষ্ট অভিযোগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মনোনয়নে বিরোধীতাসহ দলের ইমেজ নিয়ে উপজেলাজুড়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন ছরওয়ার হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




