ছবি: সিলেটভিউ

যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকের উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে দক্ষিণ সুরমার গোটাটিকর উচ্চ বিদ্যালয়ে খতনাপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আর্ত মানবতার সেবায় দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে যেমন সকলে মিলে কাজ করি, মানুষের কল্যাণেও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই। এরকমই একটা প্রয়াস খতনা ক্যাম্প আয়োজন। এর মধ্য দিয়ে ভালো কাজের দৃষ্টান্ত সৃষ্টি হলো।

 

হেল্পিং হ্যান্ডস ডট ইউকে'র উপদেষ্টা যুক্তরাজ্যপ্রবাসী নজরুল ইসলামের সভাপতিত্বে ও গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র তৌফিক বকস লিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, হেল্পিং হ্যান্ডস ডট ইউকে'র সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, ব্রাদার্স ক্লাবের সাবেক সভাপতি বাবর আহমদ, হেল্পিং হ্যান্ডস এর বাংলাদেশ অংশের সদস্য মাজেদ আহমদ, আবদুল মুকিত, শাহ আহমদুর রব, গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাক হোসেন, আবদুল হান্নান প্রমুখ।


হেল্পিং হ্যান্ডস সূত্র জানিয়েছে, সিলেট সিটি করপোরেশনের ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের বাসিন্দা ৬ থেকে ১২ বছর বয়সী দেড়শো  বাচ্চাকে পর্যায়ক্রমে খতনা দেওয়া হবে।

 

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের পর ১৫ জনকে খতনা দেওয়া হয়। বাকিদের তালিকা অনুযায়ী সপ্তাহের নির্ধারিত সময়ে খতনা দেওয়া হবে।

 

আয়োজকরা জানান, ইতিমধ্যে বাচ্চাদের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য ওষুধ পত্রও অভিভাবকদের কাছে প্রদান করা হবে। উল্লেখ্য, এবার নিয়ে তৃতীয়বার খতনা ক্যাম্পের আয়োজন করলো হেল্পিং হ্যান্ডস।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে