মৌলভীবাজারের কুলাউড়ায় সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় মোবাইল কোর্টের মাধ্যমে মদরিছ আলী নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কনিমুড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।


তিনি জানান, সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সাধারণ মানুষের দুর্ভোগের কারণ তৈরি করা হয়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় লালপুর এলাকার বাসিন্দা মদরিছ আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা অবৈধভাবে মজুতকৃত বালু জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, জনস্বার্থে সড়ক দখল বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-২২