ছবি: সংগৃহিত

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (২৬ জুন) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন নিয়ে বৈঠক করবেন।

 


বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছে তার সিলেটের মিডিয়া সেল।

 

তারা জানায়, শুক্রবার সকালে খন্দকার আব্দুল মুক্তাদির ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণ করবেন। সকাল ৯টায় তিনি সিলেট সার্কিট হাউজে সিলেটের ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় মিলিত হবেন।

 

সকাল ১০টায় তিনি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

 

সকাল সাড়ে ১১টায় তিনি ঐতিহ্যবাহী সারদা হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনেও প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

 

এরপর দুপুর আড়াইটার মন্ত্রী মুক্তাদির জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাণনা অনুষ্ঠান-২০২৪ এ ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে