বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। শনিবার (২৭ জুন) হিউস্টন স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা নিশ্চিত করেছে নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) জায়গা।

 


 

আফ্রিকার পশ্চিম উপকূলের এই দ্বীপরাষ্ট্রটি এখন পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউট পর্বে ওঠার রেকর্ড গড়েছে।

 

 

গ্রুপ পর্বে কেপ ভার্দের যাত্রা ছিল চমকপ্রদ। টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী স্পেনের বিপক্ষে ০-০ ড্র করে তারা নজর কেড়েছিল। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলও পায় তারা।

 

 

সবশেষ সৌদি আরবের বিপক্ষে ড্র করে তারা গ্রুপ ‘এইচ’-এ তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্পেন। মাত্র ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে ও সৌদি আরব।

 

 

শেষ ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক